সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

শহরের শ্যামলী থেকে অস্ত্রসহ যুবককে আটক করেছে জনতা

  • আপডেট টাইম রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৫২০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের উত্তর শ্যামলী এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ তানভীর (১৮) নামের এক ছিনতাইকারীকে আটক করেছে জনতা। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। সে ওই এলাকার মন্তাজ আলীর পুত্র। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। এলাকাবাসি সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তানভীর ওই এলাকায় বিভিন্ন ধরণের অপরাধ করে আসছে। সে ডাকাতদের সোর্স হিসেবে পরিচিত। সে ওই এলাকায় ছিনতাইকারী ও চুরির চক্র গড়ে তুলেছে। বাসা বাড়ি ও রাস্তা থেকে মানুষের মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যাচ্ছে। গতকাল ওই এলাকার পিন্টু দাশের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার সময় জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দেয়। পরে তাকে থানায় সোপর্দ করা হয়। রাত ৮টায় জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক লুৎফুর রহমান তালুকদার, এডভোকেট নুরুল ইসলাম, ডিডরাইটার সালেহ আহমদসহ শতাধিক এলাকাবাসি থানায় গিয়ে তার শাস্তি দাবি করেন। পরে ওসি ইয়াছিনুল হক উপযুক্ত শাস্তির আশ্বাস দিলে তারা ফিরে আসেন। আটকের সময় তানভীরের কাছ থেকে লম্বা চাকু উদ্ধার করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com