বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

শিক্ষকদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে-সৈয়দ মোঃ শাহজাহান

  • আপডেট টাইম রবিবার, ১১ মার্চ, ২০১৮
  • ৭৬৭ বা পড়া হয়েছে

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান বলেছেন-মান সম্মত শিক্ষা ছাড়া কোন জাতির উন্নয়ণ সম্ভব নয়। মান সম্মত শিক্ষা নিশ্চিত করতে সকল মহলের কার্যকরি ভূমিকা পালন করতে হবে। ছাত্র-শিক্ষক-অভিভাবকদের এগিয়ে আসতে হবে নিজ নিজ প্রচেষ্টায়। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের নোট বই এর প্রবণতা থেকে বের করে আনতে হবে। শিক্ষকদের বাস্তবমুখী হয়ে কঠোর শ্রম ও গবেষনার মাধ্যমে নতুন নতুন তথ্য উপাত্ত শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে হবে। শিক্ষকদের দায়িত্ব পালনে সততা ও নিষ্ঠার পরিচয় দিতে হবে।
তিনি গতকাল শনিবার দুপুরে মাধবপুর উপজেলা শিক্ষা কমিটি আয়োজিত শতভাগ ভর্তি ও মান সম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করণে আমাদের করণীয় বিষয়ক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোকলেছুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিক্ষা কর্মকর্তা মোঃ ছিদ্দিকুর রহমান, সহকারি শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি, সাধারন সম্পাদক সাব্বির হাসান প্রমূখ। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক আছমা বেগম, বিল্লাল মিয়া, ফজলুল করিম, এখলাছুর রহমান, ইদ্রিছ মিয়া, শিউলি রায়, মুক্তা রানী পাল, বিপ্লব চন্দ্র পাল, জিয়াউর রহমান সুজন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com