রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

চুনারুঘাটের সাবেক কমান্ডার ছাদেক মিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

  • আপডেট টাইম সোমবার, ৫ মার্চ, ২০১৮
  • ৪২৮ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী ছাদেক মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকাল ৫টায় উপজেলার শ্রীকুটা গ্রামের ক্বেরাতিয়া মাদ্রাসার মাঠের পিছনে নামাজে জানাযা শেষে জাতীর সুর্য সন্তান হিসেবে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোহাম্মদ ফারাবী, উপজেলা বিএনপি সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, শ্রীকুটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল আউয়াল, বর্তমান প্রধান আঃ আওয়াল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, নমির হোসেন, এডঃ কুতুব উদ্দিন, শ্রীকুটা বাজার কমিটির সভাপতি ও সামজসেবক আব্দুল মালেক, আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী আলতা মিয়া, এডঃ মিজানুর রহমান, লিটন চৌধুরী, আলী ওমর, কৃষি কর্মকর্তা জহরুল ইসলাম আফরুজ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। উল্লেখ্য, গত রবিবার দুপুর ১টায় চুনারুঘাট উপজেলার শ্রীকুটা গ্রামের নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম চৌধুরী ছাদেক মিয়া ইন্তেকাল করেন। এদিকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার কাইজার মোঃ ফারাবী ও একদল পুলিশ সদস্য জানাযা শেষে জাতীর সুর্য সন্তান ছাদেক চৌধুরীকে গার্ড অব ওনার প্রদান করা হয়। এছাড়াও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করা হয় এবং পরিবারে হাতে সরকারি তহবিল থেকে ৫ হাজার টাকা অনুদান তুলে দেন ইউএনও কাইজার মোঃ ফারাবী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com