মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বাহুবলে হত্যাসহ ৫টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী গ্রেফতার

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১ মার্চ, ২০১৮
  • ৫৭১ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে হত্যাসহ ৫টি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী শফিক মিয়া (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ। গত বুধবার রাত ৮টায় নবীগঞ্জ উপজেলার মুশকিল হাসান মাজারের চলমান ওরস থেকে তাকে গ্রেফতার করা হয়। সে বাহুবল উপজেলার উত্তর ভবানীপুর গ্রামের জিল্লুর রহমানের পুত্র। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজ কুমার, এসআই ফকরুজ্জামান ও এএসআই আনোয়ারের যৌথ নেতৃত্বে একদল পুলিশ নবীগঞ্জ উপজেলার মুশকিল হাসান মাজারের ওরসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাসুক আলী জানান, গ্রেফতারকৃত শফিকের নামে হত্যাসহ ৫টি মামলার ওয়ারেন্ট রয়েছে। তাকে গ্রেফতারের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার তাকে গ্রেফতার করে গতকাল কোর্টে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com