বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে মন্দিরের উন্নয়নে ১ লাখ টাকা অনুদানের ঘোষনা দিলেন উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ সদর ইউনিয়নের আত্যিপুর লোকনাথ সেবা সংঘের উদ্যোগে মন্দিরের জন্য নির্ধারিত জায়গা গতকাল রবিবার বিকালে পরিদর্শন করেন নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী। এ সময় তিনি সংগঠনের উদ্যোগে মহাযোগী পরম পুরুষ রোকনাথ ব্রম্মচারী বাবার ১৬ তম পাদুকা মহাউৎসব পরিদর্শন করে মন্দিরের উন্নয়নেকল্পে ১ লাখ টাকা অনুদানের ঘোষনা দেন। আদিত্যপুর লোকনাথ সেবা সংঘের সভাপতি বিকাশ চন্দ্র রায়ের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক করুনাময় দে বাচ্চুর পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, নবীগঞ্জ উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ন রায়, সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, ৮নং সদর ইউনিয়নের চেয়ারম্যান জাবেদুল আলম চৌধুরী সাজু, অনিল চন্দ্র রায় শেঠ, রথীন্দ্র চন্দ্র দে মুকুল, শ্যামল চক্রবর্ত্তী, সমীর হালদার, অব্ধন কুমার রায়, বেনু রায়, প্যানেল চেয়ারম্যান সুভাষ চন্দ্র রায়, পরেশ রায়, হিমাংশু রায়, কনক কান্তি দে বাবলু, কাজল রায়, অনজিত দাশ, রুমন রায়, সমীরন দে পিংকু, দীপক রায়, পিন্টু পাল, রাজন রায়, রাজীব দাশ, মিঠু রায়, তপন জ্যোতি দে, মায়া রানী দাশসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com