বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌরসভার স্টাফ আলতাব আলীর ইন্তেকাল ॥ পৌরসভার পক্ষ থেকে ৫০ হাজার টাকা মরনোত্তর অনুদান

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৬৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌরসভার এমএলএসএস মোঃ আলতাব আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……রাজিউন)। রবিাবার দিবাগত রাত সাড়ে ১১টায় ঢাকাস্থ ধানমন্ডি কিডনি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। সোমবার সকালে মেয়র আলহাজ্ব জি কে গউছ মোহনপুর আবাসিক এলাকার মরহুমের বাসভবনে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন। এ সময় মেয়র হবিগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মরনোত্তর অনুদান হিসাবে তাৎক্ষনিক মরহুমের পরিবারের কাছে নগদ ৫০ হাজার টাকা তুলে দেন।
উল্লেখ্য সম্প্রতি মেয়র আলহাজ্ব জি কে গউছের প্রস্তাব অনুযায়ী পৌরসভার স্টাফ চাকুরীরত অবস্থায় মৃত্যুবরণ করলে তার পরিবারকে ৫০ হাজার টাকা তাৎক্ষনিক অনুদানের রীতি পৌরপরিষদে অনুমোদিত হয়। মরহুমের দাফন-কাফন, মরনোত্তর অনুষ্ঠানাদি ইত্যাদির স্বার্থে এ অনুদানের রীতি চালু হয়। মোঃ আলতাব আলীর মৃত্যুর পর প্রথমবারের মতো হবিগঞ্জ পৌরসভার এ রীতি কার্যকর করা হয়েছে। মরহুমের পুত্রের কাছে ৫০ হাজার টাকা হস্তান্তর করেন মেয়র আলহাজ্ব জি কে গউছ। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। দুপুরে পৌরভবন প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার পর মোহনপুর কবরস্থানে দাফন করা হয়। মেয়র আলহাজ্ব জি কে গউছ আলতাব আলীর মৃত্যুতে সোমবার হবিগঞ্জ পৌরসভা অর্ধদিবস ছুটি ঘোষনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com