বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

প্রেসক্লাবের সদস্য হওয়ায় সুরুজ আলীকে সংবর্ধনা দিয়েছে আসুশিক্স

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৭ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গ উপজেলার ১০নং সুবিদপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী আতুকুড়া-সুবিদপুর শিক্ষা কল্যাণ সমিতির সহ-সভাপতি, এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক খোয়াই সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম সুরুজ আলী হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মনোনীত হওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকেলে আতুকুড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে আসুশিক্স এর সভাপতি নিতেন্দ্র চন্দ্র দাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এনামুল হক আখনজী এনামের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ফ্রান্স প্রবাসী বিশিষ্ট সাংবাদিক ফেরদৌস করিম আখনজী।
বক্তব্য রাখেন, নজরুল ইসলাম, আমিরুল ইসলাম আখনজী, সামছুল হক আখনজী, শাহাব উদ্দিন আখনজী, মহিবুল হোসেন উজ্জল, মহিবুর রহমান, ইকবাল আহমেদ, তোফাজ্জল মিয়া, নুরুল আমিন, প্রভাংশু দাস, সাইফুল ইসলাম, সাহিদ মিয়া আখনজী, অপু চক্রবর্তী, সমিরণ দাস, হাফেজ আশহাদুর রহমান প্রমূখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা সাংবাদিক এস এম সুরুজ আলীকে হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য মনোনীত করায় প্রেসক্লাব নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com