বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

পইলে আব্দুল ওয়াহেদ ভলিবল টুর্নামেন্টের পুরস্কার বিতরনী

  • আপডেট টাইম রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৫৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইলে এনাম স্মৃতি সংঘ আয়োজিত সৈয়দ আব্দুল ওয়াহেদ ভলিবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেলে ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত ফাইনালে আটঘরিয়া একাদ্বশের মুখোমুখি হয় নবীগঞ্জ উপজেলার ব্রাইটস্টার হরিনগর। ফাইনালে সরাসরি ৩-০ সেটে ব্রাইটস্টার হরিনগরকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আটঘরিয়া একাদ্বশ।
খেলা শেষে পুরস্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের পৃষ্টপোষক সৈয়দ আব্দুল ওয়াহেদ টেনু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ আহমদুল হক।
বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম, পইল ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ মইনুল হক আরিফ।
উপস্থিত ছিলেন বিশিষ্ট মুরুব্বি হাজী আম্বর আলী, জেলা বিএমএর সাংগঠনিক সম্পাদক সৈয়দ আবরার জাবের, জেলা ক্রীড়া সংস্থার ভলিবল উপ-কমিটির আহ্বায়ক ও টুর্নামেন্টের সমন্বয়কারী মোঃ আজম উদ্দিন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য হুমায়ুন আহমেদ, পইল ইউপি মেম্বার আব্দুল কাইয়ুম, মোস্তফা মিয়া, কাউছার আহমেদ অপু প্রমুখ। খেলা শেষে অতিথিবৃন্দরা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের নিকট পুরস্কার তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com