বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে পুকুরে ডুবে ভাই-বোনের মর্মান্তিক মৃত্যু আজমিরীগঞ্জে কুশিয়ারা নদীর গর্ভে বিলিন হয়ে যাচ্ছে শাহনগর হবিগঞ্জ কারাগার পরিদর্শন করেছেন জেলা জজ দরিদ্র-অসচ্ছল বন্দীদের আইনি সহায়তা নিশ্চিতের উপর গুরুত্বারোপ অলিপুর চেকপোস্টে ১৪শ কেজি ফুসকা জব্দ ॥ ট্রাকসহ আটক ৪ পূবালী ব্যাংক পিএলসি’ সিএমএসএমই ঋণ গ্রাহক শীর্ষক প্রোগ্রাম অনুষ্ঠিত নবীগঞ্জে মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর মাধবপুরে ডিবির অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার ॥ আটক ১ জেলা আইনজীবি সহকারি সমিতির নির্বাচন সম্পন্ন নবীগঞ্জের দিনারপুরে আন্ডারপাস নির্মানের দাবিতে মানববন্ধন দুর্দিনে চা-শ্রমিকদের পাশে থাকার অঙ্গীকার সৈয়দ শাফকাতের

রশিদপুর বাগানে পাহাড়ি ঢলে বিধ্বস্ত ২১ চা শ্রমিক পরিবারে সাড়ে ১০ লাখ টাকা বরাদ্দ

  • আপডেট টাইম শনিবার, ২৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রবিবার (১৮ জুন ২০১৭) দুপুর থেকে একটানা বৃষ্টিপাত শুরু হয়। এ বৃষ্টির পানির ঢলে হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার রশিদপুর চা-বাগানের কোয়ার্টার লাইন এলাকায় চা শ্রমিকদের ঘরবাড়ি বিধ্বস্ত হয়। বিষয়টি জেনে এমপি কেয়া চৌধুরী ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্থদেরকে আর্থিক অনুদান দিয়ে ঘর নির্মাণে সার্বিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এরপর চা শ্রমিক নেতা পিয়ারী দাশসহ শ্রমিক নেতাদের সহযোগিতায় ক্ষতিগ্রস্থদের তালিকা করে উপজেলা প্রশাসন। এ তালিকামতে তাদেরকে আর্থিক সহযোগিতার জন্য এমপি কেয়া চৌধুরী জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আবেদন করেন। এ প্রেক্ষিতে ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের জন্য সাড়ে ১০ লাখ টাকা মঞ্জুর হয়। এ হিসাবে ক্ষতিগস্থ প্রত্যেক পরিবার পাবে ৫০ হাজার টাকা করে। অনুদানের এ টাকায় ক্ষতিগ্রস্থদের ঘর মেরামত করে দেওয়া হবে।
তাই ২২ ফেব্র“য়ারি এমপি কেয়া চৌধুরী সরেজমিন রশিদপুর বাগানে গিয়ে এ সুখবরটি ক্ষতিগ্রস্থ ২১ চা শ্রমিক পরিবারকে জানালে তারা সন্তোষ প্রকাশ করে। সেই সাথে তারা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও এমপি কেয়া চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের নিয়ে উঠান বৈঠকে বসেন এমপি কেয়া চৌধুরী। এ সময়  নারী শ্রমিকরা বিশুদ্ধ পানির ব্যবস্থা করে দেওয়ার দাবী করলে এমপি কেয়া চৌধুরী তাৎক্ষণিক ১ লাখ টাকা মূল্যের একটি গভীর নলকূপ দেওয়ার আশ্বাস দেন।
এ বৈঠকে বক্তব্যে এমপি কেয়া চৌধুরী বলেন, চা শ্রমিকদেরকে কোন দিন ভুলা যাবে না। তারা নৌকাকে ভুলে না। আর কোন দিন ভুলতে পারবেও না। তাই জননেত্রীর প্রতিনিধি হিসেবে আমি বার বার তাদের (শ্রমিক) কাছে আসছি। তাদের পাশে ছিলেন আমার মরহুম পিতা বীর মুক্তিযোদ্ধা কমান্ডেন্ট মানিক চৌধুরীও। পাহাড়ি ঢলে এ বাগানের চা শ্রমিকদের ঘরবাড়ি বিধ্বস্ত করেছিল। আমি সার্বিকভাবে তাদের খোঁজ খবর নিয়েছি। তাদের জন্য জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের কাছে আবেদন করে অনুদান নিয়ে এসেছি। অচিরেই এ অনুদানে শ্রমিকদের ঘর মেরামত শুরু হবে। বিশুদ্ধ পানির সংকট নিরসনে এখানে একটি গভীর নলকূপ প্রদানের কথা বলেছি। আমি চা শ্রমিকদের পাশে সব সময় আছি।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জসীম উদ্দিন বলেন, এমপি কেয়া চৌধুরী’র আবেদনের প্রেক্ষিতে সাড়ে ১০ লাখ টাকা এসেছে। এ টাকায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ ২১ চা শ্রমিক পরিবারের ঘর মেরামত করে দেওয়া হবে।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী মনিরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা আশিষ কর্মকার, বাগান পঞ্চায়েত সভাপতি পিয়ারী দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সামিউল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক ফজলুর রহমান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক আলাউদ্দিন আহমেদ, শ্রমিক নেতা বিদ্যা সাগর বিন, বিমল কর্মকার, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা নৃপেন চাষা, শ্রী কমল কুমার প্রেম প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com