বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

শায়েস্তাগঞ্জে টমটমের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জে টমটমের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহতের নাম বাদশা মিয়া তালুকদার (৮০)। তিনি চুনারুঘাট উপজেলার উলুকান্দি গ্রামের মৃত আরজত আলী তালুকদারের ছেলে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাযেস্তাগঞ্জের পুরানবাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে. এম. আজমিরুজ্জামান জানান, শায়েস্তাগঞ্জ পুরান বাজার এলাকার একটি মসজিদে নামাজ শেষে বাড়ি ফেরার উদ্দেশে রাস্তা পার হচ্ছিলেন বাদশা মিয়া। এ সময় দ্রুগতামী একটি টমটম তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেটে পাঠান। কিন্তু সেখানে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com