সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

সাবেক মন্ত্রী শহীদ কিবরিয়া ছিলেন নবীগঞ্জ তথা সিলেটের গর্ব-মুকিত চৌধুরী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের আউশকান্দি বাজারস্থ শহীদ কিবরিয়া টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০১৮ পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহীদ কিবরিয়া টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট এর পুরস্কার বিতরন উপলক্ষে গতকাল বিকালে আউশকান্দি শহীদ কিবরিয়া চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মিজানুর রহমান সোহেল এর পরিচালনায়  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুল মুকিত চৌধুরী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আউশকান্দি ইউপি চেয়ারম্যান মহিবুর রহমান হারন, যুক্তরাজ্য ম্যানচেষ্টার ছাত্রলীগ এর সভাপতি রহমান তুহিন, বিশিষ্ট শিক্ষানুরাগী কাজী আব্দুল বাছিদ, সাবেক মেম্বার সেজলু মিয়া, ফরিদ মিয়া, সিরাজুল ইসলাম, কাজী আলী হোসেন, সাফি মিয়া, আমিন কামাল, রাজু আহমেদ, জুয়েল আহমেদ, সাজু আহমেদ, রেদোয়ান ইসলাম হৃদয়, বাবলু সরদার, মহিন উদ্দিনসহ  এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠিত পুরস্কার বিতরনী আলোচনা সভায় প্রধান অতিথির  বক্তব্যে আব্দুল মুকিত চৌধুরী বলেন, সাবেক মন্ত্রী শাহ এসএসএম শহীদ কিবরিয়া ছিলেন নবীগঞ্জ তথা সিলেটের গর্ব। শহীদ কিবরিয়ার স্বরনে তরুন যুব সমাজ ‘‘শহীদ কিবরিয়া টি ২০ ক্রিকেট টুর্নামেন্ট’’ নাম করন করায় যুবসমাজের এ উদ্যোগের ভুয়সী প্রশংসা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com