স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ভেজাল খাবার বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বুল্লা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর হবিগঞ্জের সহকারী পরিচালক আমিরুল মাসুদ এ অভিযান পরিচালনা করেন।
সহকারী পরিচালক আমিরুল মাসুদ জানান, দুপুরে উপজেলার বুল্লা বাজারে অভিযান চালানো হয়। এসময় পঁচা-বাসি খাবার বিক্রির অভিযোগে আদর্শ মাতৃ ভাণ্ডারকে চার হাজার টাকা, একই অভিযোগে আদর্শ মিষ্টি ঘরকে দুই হাজার ও তিন ভাই রেস্টুরেন্টকে এক হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকা এবং ওজনে কম দেয়ার অভিযোগে শামীম এন্টারপ্রাইজকে এক হাজার টাকাসহ এই চারটি প্রতিষ্ঠানকে মোট ৮হাজার টাকা জরিমানা করা হয়।