বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

আজমিরীগঞ্জে কুখ্যাত ডাকাত সর্দার আটক

  • আপডেট টাইম সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জ উপজেলার থানা পুলিশের অভিযানে ডাকাতিসহ ৭টি মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামী ডাকাত সর্দার মোঃ জুয়েল মিয়া (৩০) কে আটক করেছে পুলিশ। জুয়েল আজমিরীগঞ্জ থানার পশ্চিমবাগ শিবপাশা গ্রামের ওয়াহেদ মিয়ার পুত্র।
পুলিশ সুত্রে জানা যায়, ১১ ফেব্র“য়ারী রবিবার ভোর ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবপাশা পুলিশ ফাঁড়ির এসআই শাহিনুর রহমানের নেতৃত্বে এএসআই সুমন সিংহ, কনস্টেবল সোহেল দাস ও আলমগীর হোসেন ঝিংড়ী নদীর পাড়ে খাগাউড়া হাওড়ে অভিযান চালিয়ে ডাকাত সর্দারকে গ্রেফতার করে।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। ডাকাত সর্দার জুয়েল মিয়াকে গ্রেফতারে এলাকার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com