বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর ২ দিন ব্যাপী ওরছ সমাপ্ত

  • আপডেট টাইম শুক্রবার, ৯ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬৫৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত বুধ ও বৃহস্পতিবার ছিল নবীগঞ্জ চৌকি বিলপাড়ে হযরত শাহ জালাল (রঃ) এর সংঙ্গী হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর ২ দিন ব্যাপী ওরছ মোবারক। বুধবার ওরছের প্রথম দিন মাজার সংলগ্ন তাহার অধস্তন পুরুষ সাকির মোহাম্মদ লাখেরাজ খানেবাড়ীতে অবস্থিত বিলপাড় আলহাজ্ব আব্দুল হাকিম চৌধুরী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে কোরআন তেলাওয়াতের মাধ্যমে ওয়াজ ও ওরসের কার্যক্রম শুরু হয়। বাদ জোহর মাজারের মোতাওয়াল্লী আব্দুল হামিদ চৌধুরী পরিবারের পক্ষে মাজারে গিলাফ দেন মাহতাব উদ্দিন, মাসুক চৌধুরী, আব্দুল মোছাব্বির চৌধুরী, মুকারিরম চৌধুরী, হাফেজ গিয়াস উদ্দিন, সুরুজ আলী, আহমেদ আলী সহ অন্যানরা। গিলাফ দেওয়ার পর ওয়াজ ফরমান মোফাচ্ছিরে কোরআন হযরতুল আল্লামা গোলাম মোস্তফা নবীনগরী সাহেব, হযরত মাওলানা ইলিয়াছ উদ্দিন ভূইয়া সাহেব, হযরত মাওলানা হাফেজ মকদ্দুস আলী সাহেব, হযরত মাওলানা হাফেজ এখলাছুর রহমান খান সাহেব, হযরত মাওলানা ক্বারী আব্দুন নূর সাহেব, হাফেজ গিয়াস উদ্দিন প্রমখ। মাদ্রাসার ছাত্র আলামিন মিয়া পবিত্র কোরআন হিফজ করায় তাহাকে পাগড়ী পরিয়ে দেন অতিথিবৃন্দ। বৃহস্পতিবার ওরসের সমাপনি দিন সকাল হইতে মাজার মসজিদে কোরআন খতম, বাদ যোহর মাজার যিয়ারত, বাদ আছর মাজার মসজিদে মিলাদ মাহফিল, বাদ মাগরিব মোতাওয়াল্লী মন্জিলে জিগির আসকার ও মোতাওয়াল্লী পরিবারের পক্ষ থেকে শিন্নি বিতরন করা হয়। ওরস মোবারকে সকল মুসলমান ও দেশের জন্য শান্তি কামনা করে দোয়া করা হয়। ওরস মোবারক শান্তি মত শেষ হওয়ায় এলাকাবাসী, জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হযরত শাহ তাজউদ্দিন কোরেশী (রঃ) এর মাজারের মোতাওয়াল্লী জনাব আব্দুল হামিদ চৌধুরী। উল্লেখ্য, ওরস মোবারকে দেশ বিদেশের হাজার হাজার ভক্তের সমাগম হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com