বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নাশকতার অভিযোগে হবিগঞ্জে বিএনপির ২৫ নেতাকর্মী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৪৬১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা জাসাস সভাপতি মিজানসহ বিএনপির ২৫ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ডিআই ওয়ান মোঃ মাহবুবুল আলম।
আটককৃতরা হলেন, হবিগঞ্জ জেলা জাসাসের সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বাহুবল উপজেলা যুবদলের সভাপতি হাজী সামছুল আলম, বাহুবল ছাত্রদলের আহ্বায়ক আব্দুল আহাদ কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল আহমদ, ছাত্রদল নেতা কাউছার আহমেদ ও আজমিরীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলামসহ ২৫ জন নেতাকর্মী।
তিনি জানান, নাশকতার আশঙ্কায় পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করেছে। আটকদের মাঝে জেলা জাসাস সভাপতি মিজানুর রহমান চৌধুরী, বাহুবল উপজেলা যুবদল সভাপতি হাজী শামছুল আলম, ছাত্রদল আহ্বায়ক আব্দুল আহাদ কাজল, যুগ্ম আহ্বায়ক জামাল আহমেদ, আজমিরীগঞ্জ কলেজ ছাত্রদল নেতা ফখরুল ইসলামসহ মাধবপুরে ৭, নবীগঞ্জে ৫, সদর থানায় ৩, বাহুবলে ৪, বানিয়াচংয়ে ৩, আজমিরীগঞ্জে ১ ও শায়েস্তাগঞ্জ থানায় ২ জন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com