বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

খালেদা জিয়ার দূর্নীতি মামলার রায়কে ঘিরে হবিগঞ্জে পুলিশের ব্যাপক তল্লাসী

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজ ৮ ফেব্র“য়ারি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে ঘিরে হবিগঞ্জের প্রবেশপথগুলোতে তল্লাশী করেছে আইনশৃংখলা বাহিনী। পাশাপাশি মহাসড়কগুলোও রাখা হয় কড়া নজরদারিতে। গতকাল বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টে চেক পোষ্ট বসিয়ে তল্লাশী করা হয়। এ সময় বাস, ট্রাক, সিএনজি অটোরিকশা, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটর সাইকেলসহ প্রায় ২ শতাধিক যানবাহন তল্লাশী করা হয়। তল্লাশীকালে বেশ কয়েকটি মোটর সাইকেল ও সিএনজি আটক করে মামলা দেয়া হয়।
পুলিশ সূত্র জানায়, আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার রায় বিপক্ষে গেলে বিএনপি সমর্থকরা জড়ো হয়ে যাতে কোনো বিশৃংখলা সৃষ্টি করতে না পারে সেজন্য শহরের বিভিন্ন পয়েন্টে যানবাহনে ব্যাপক তল্লাশীর পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বাড়তি সতর্কতা নিয়েছে পুলিশ। সন্দেহ হলেই যানবাহনে চালানো হচ্ছে তল্লাশি।
এ বিষয়ে সদর থানার ওসি ইয়াছিনুল হক বলেন, রায়কে কেন্দ্র করে আমরা সতর্ক রয়েছি। ইতোমধ্যে বেশ কয়েকজন নেতাকর্মীকে আটক করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় সব ব্যবস্থাই আমরা নেব।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com