শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে হামলায় বৃদ্ধা আহত

  • আপডেট টাইম রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬১১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ কুর্শি ইউনিয়নের তাহিরপুর গ্রামে জায়গা সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় রোকেয়া বেগম (৬৫) নামের এক বৃদ্ধা আহত হয়েছেন। আহত বৃদ্ধাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেযা হয়েছে। এ ঘটনায় ৭/৮ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি  মামলা দায়ের হয়েছে। আহক্সুত্র জানায়, ওই গ্রামের কুতুব, জামাল, ফরহাদ, নুর আলীগংদের সাথে একই গ্রামের মৃত তছর মিয়ার জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে অনেকবার গ্রাম্য শালিস বৈঠক বসলেও তা মিমাংসা হয়নি। গত শুক্রবার জুম্মার পর মৃত তছর মিয়ার বাড়ির বেড়া জোর পূর্বক তুলে ফেলে দেয় কুতুব ও জামালগংরা। মৃত তছর মিয়ার স্ত্রী এতে বাধা দিলে ওই দূর্বত্তরা মারধর করে  মহিলা গলার একটি র্স্বণ চেইন লুঠ করে নিয়ে যায়। তার আত্মচিৎকারের এলাকার লোকজন এগিয়ে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা ওই মহিলাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা প্রদান করান। এ ঘটনায় বৃদ্ধ মহিলা বাদি হয়ে নবীগঞ্জ থানায় কুতুব জামালসহ ৭/৮ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে কুতুব, জামাল, ফরহাদগংদের আত্মীয় স্বজন রোকেয়া বেগমের চলাচলের সরকারী রাস্তায় বেড়া দিয়ে যাতায়তের পথ বন্ধ করে দিয়েছে। এই নিরহ পরিবারের মহিলার প্রতি এহেন কর্মকান্ডে এলাকায় আলোচনার ঝড় বইচে। রোকেয়া বেগম জানান মামলা তুলে নেয়ার জন্য তাকে বিভিন্ন ভয়ভীতি ও হুমকি দিচ্ছে কুতুব, জামালের পক্ষের লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com