বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

ব্যান্ডউইডথের দাম কমলো ১৫ শতাংশ

  • আপডেট টাইম শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০১৮
  • ৬০৮ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ পাইকারি পর্যায়ে ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত কমিয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। ব্যান্ডউইডথের নতুন এ মূল্য বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে। দাম কমানোর বিষয়ে বিএসসিসিএলের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান বলেন, ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো (আইএসপি) মূলত এ দাম কমানোর সুফল পাবে। কিন্তু ইন্টারনেট ব্যবহারকারী গ্রাহকেরা সরাসরি এই দাম কমানোর সুফল পাবেন না। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের সর্বনিম্ন দাম পড়বে ৪২৫ থেকে ৪৩৫ টাকার মধ্যে। এই দাম পেতে হলে আইআইজিকে বিএসসিসিএলের কাছে কমপক্ষে ৩০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিতে হবে। তবে ৫০ থেকে ২৫০০ এমবিপিএস ব্যান্ডউইডথ কিনতে ঢাকায় আইআইজিদের গুণতে হবে ৬১০ টাকা।
এছাড়া কক্সবাজারে প্রতি এমবিপিএস ব্যান্ডউইডথের সর্বনিম্ন দাম পড়বে ৩১০ টাকা। তবে এজন্য আইআইজি প্রতিষ্ঠানকে কমপক্ষে ৫০ জিবিপিএস ব্যান্ডউইডথ নিতে হবে। বাংলাদেশে বর্তমানে প্রতিদিন ৫০০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইডথ ব্যবহার হয়। এর মধ্যে বিএসসিসিএলের মাধ্যমে আসে ৩৫২ এমবিপিএস। বাকি ১৫০ জিবিপিএসের বেশি ব্যান্ডউইডথ আসে আইটিসি অপারেটরের মাধ্যমে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com