বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

হবিগঞ্জ পৌর কর্মকর্তা-কর্মচারীদের ধর্মঘট ৩য় দিনে গড়াল

  • আপডেট টাইম বুধবার, ৩১ জানুয়ারী, ২০১৮
  • ৬৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বেতনভাতা ও পেনশনসহ যাবতীয় সুবিধা রাষ্ট্রীয় কোষাগার হতে পাওয়ার দাবীতে হবিগঞ্জ পৌরসভায় পালিত হয়েছে ৭২ ঘণ্টার কর্মবিরতি। গতকাল মঙ্গলবার ৩য় দিনের কর্মসূচী পালন করতে হবিগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা পৌরভবনের সামনে অবস্থান নেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ডাকে বাংলাদেশের ৩২৭ টি পৌরসভায় একযোগে এ কর্মবিরতি পালিত হচ্ছে।
এ সয়ম কর্মবিরতিতে অংশগ্রহণকারী পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা বলেন, তাদের বেতন-ভাতা ও পেশসনসহ যাবতীয় সুবিধা যেন রাষ্ট্রীয় কোষাগার থেকে দেয়া হয়। আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান জন্ম থেকে মৃত্যু পর্যন্ত নাগরিকদের যাবতীয় সেবা পৌরসভার পক্ষ থেকে দেয়া হয়। এ সকল নাগরিক সেবা প্রদান করতে পৌরকর্মকর্তা-কর্মচারীগণ দিনরাত পরিশ্রম করে থাকেন। কিন্তু তাদের বেতন ভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে না হওয়ার কারনে তারা মানবেতর জীবন-যাপন করছেন। তারা আরো বলেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী পৌরকর্মকর্তা-কর্মচারীরা সরকারী হিসেবে গণ্য হলেও রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন না হওয়ায় তারা চরম বৈষম্যের শিকার হচ্ছে। এ কর্মবিরতিতে শুধুমাত্র পানি সরবরাহ ছাড়া বাকী সকল সেবা ছিল বন্ধ। দাবী আদায় না হলে আরো কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী উচ্চারণ করেন আন্দোলনকারীরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com