সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এমপি আবু জাহির ॥ বিএনপি-জামায়াতের অপপ্রচার থেকে দূরে থাকার আহবান

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডঃ মোঃ আবু জাহির এমপি বলেছেন, জনগণের ভালবাসা সাথে নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান আওয়ামী লীগ সরকার। এ সরকার অক্লান্ত পরিশ্রম করে দল-মত-নির্বিশেষে জনগণের সেবা দিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনেও আওয়ামী লীগের নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, যারা আপনাদের পাশে থাকছে, উন্নয়ন করছে, তাদেরই আবার ভোট দেবেন। আর ধানের শীষে ভোট দিলে দেশ অতীতের ন্যায় আবারো পিছিয়ে পড়বে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় লাখাই এআরসি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ১নং লাখাই ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির বলেন, দেশের আরও উন্নয়ন হোক, বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাক, বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে পরিণত হোক-সেটাই আমাদের লক্ষ্য। আর এই দেশের মানুষ বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডে অনুপ্রাণিত হয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছে। আওয়ামী লীগে সরকার যখন বাংলাদেশের মানুষের এই কাংখিত স্বপ্ন বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে, তখন বিএনপি-জামায়াত দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থেকে মোকাবেলা করতে হবে। নির্বাচনের সময় আসলেই বিএনপি-জামায়াত মিথ্যা তথ্য দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করে। তাদের সকল অপ্রচারের বিরুদ্ধে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডের কথা প্রতিটি মানুষের সামনে তুলে ধরতে হবে।
অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ৩ সহশ্রাধিক লোকজন উপস্থিত ছিলেন বলে জানান আয়োজকরা।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আলমগীর আলম মাহফুজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এডঃ মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান মুর্শেদ কামাল চৌধুরী, শরীফ উদ্দিন তালুকদার, জ্যোতিশ চন্দ্র পাল, সিরাজুল ইসলাম, নুরুজ্জামান মোল্লা, আব্দুল মতিন মাস্টার, শাহ রেজাউদ্দিন আহমেদ দুলদুল, এনামূল হক মামুন প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com