মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মেয়র জিকে গউছের পৌরসভার নির্মাণাধীন রাস্তা পরিদর্শন

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ জানুয়ারী, ২০১৮
  • ৫৩৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ শহরের পুরান মুন্সেফী এলাকার বিভিন্ন রাস্তা নির্মাণকাজ পরিদর্শন করেছেন হবিগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব জি কে গউছ। তিনি বৃহস্পতিবার সকালে পুরান মুন্সেফী ঝিলপাড় এলাকায় কার্পেটিং রাস্তার কাজ পরিদর্শন করেন। পরে মেয়র আরডি হলের পার্শ্বে মেইন রোড হতে রামচরণ সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণকাজ পরিদর্শন করেন। দুটো কাজই হবিগঞ্জ পৌরসভায় বাস্তবায়নাধীন তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্পের আওতায় বাস্তবায়িত হচ্ছে। একটি ১০ লাখ ও অপরটি সাড়ে ১৪ লাখ টাকা ব্যয়ে সম্পন্ন করা হবে। মেয়র আলহাজ্ব জি, কে গউছ কাজের মান নিয়ে প্রকৌশলী ও ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে কথা বলেন। নির্মাণকাজের মান সিডিউল অনুযায়ী শতভাগ বজায় রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের তাগিদ দেন। এ সময় উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর শেখ নূর হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com