মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

শহরতলীর ভাদৈ গ্রামে র‌্যাবের অভিযান ॥ মদ ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

  • আপডেট টাইম সোমবার, ২২ জানুয়ারী, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরতলীর পশ্চিম ভাদৈ গ্রামে অভিযান চালিয়ে মদ ও ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক মাদক ব্যবসায়ীর নাম সাকিব (২৩)। তিনি পশ্চিম ভাদৈ গ্রামের মৃত আলী মিয়ার ছেলে। উদ্ধার করা মাদকের পরিমাণ ২৮ বোতল ফেন্সিডিল ও ৫৫ পিস ইয়াবা। এছাড়া ২টি মোবাইল ফোন ও ৪টি সিম কার্ড উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বিমান চন্দ্র কর্মকার এর নেতৃত্বে এএসপি পিযুষ চন্দ্র দাসসহ একদল র‌্যাব সদস্য পশ্চিম ভাদৈ রিভারভিউ আবাসিক এলাকার জনৈক জুয়েল মিয়ার বসত বাড়ীর ভাড়াটিয়া শাহানা বেগম এর বাড়ীর সামনে থেকে উল্লেখিত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালসহ তাকে আটক করেন।
র‌্যাব সূত্রে জানা গেছে, আটক সাকিব হবিগঞ্জ জেলার অন্যতম মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবত আইনশৃঙ্খলা বাহিনী ও লোক চক্ষুর অন্তরালে হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাদকের চক্র গড়ে তোলে। তার এই গড়ে তোলা মাদক চক্রের মাধ্যমে দেশের যুবসমাজকে ধ্বংসের দিকে ধাবিত করছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও আলামতসহ তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com