শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০২:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরের গোসাইপুরে ভবনের ছাদ থেকে পড়ে রং মিস্ত্রী নিহত

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৫৮৭ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গোসাইপুর (ইনাতাবাদ) এলাকায় ভবনের ছাদ থেকে পড়ে আব্দুল কাইয়ুম (৩০) নামের এক রং মিস্ত্রির মৃত্যু হয়েছে। সে শহরের রাজনগর এতিমখানা এলাকার আব্দুন নুর চৌধুরীর পুত্র। গতকাল শনিবার বিকেলে এ দূর্ঘটনা ঘটে।
লাশের সাথে আসা বহুলা গ্রামের তাহের মিয়ার পুত্র রংমিস্ত্রি আল আমিন জানান, কয়েকদিন ধরে ওই এলাকার মঈনুল মিয়ার নির্মাণাধীন ৪ তলা ভবনে রং এর কাজ করছে তারা। এর কাজের দায়িত্ব পান তেঘরিয়া ইউনিয়নের চরগাঁও গ্রামের আব্দুস সালাম। গতকাল বিকেলে ওই ভবনের ৩য় তলায় রং করার সময় রশি ছিড়ে নিচে পড়ে যায় কাইয়ূম। তারা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ ত্রিলোক চাকমা কাইয়ূমকে মৃত ঘোষণা করেন।
এদিকে কাইয়ূমের মৃত্যুর খবর শ্রমিকরা ঠিকাদারকে জানালে তিনি হাসপাতালে আসেননি। সদর মডেল থানার ওসি ইয়াছিনুল হক জানান, অভিযোগ না থাকায় ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com