শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাট সীমান্তে বিজিবির অভিযান ১ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ ক্রীড়া সামগ্রী বিতরণকালে হুইপ জি কে গউছ ॥ শেখ হাসিনার অপকর্মের বিচার মানুষ দেখতে চায় সিলেট ওসমানীনগরে দুই বাসের সংঘর্ষে নিহত ৯ মাধবপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু মাধবপুর তেলিয়াপাড়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ পরিদর্শন করেছেন সিলেট বিভাগীয় কমিশনার মশিউর রহমান নবীগঞ্জের কায়স্থগ্রাম-দেবপাড়া সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত রেকর্ড দামে চা বিক্রি উমেদনগরে বিদ্যুতের তার কাটতে গিয়ে যুবকের মৃত্যু বানিয়াচংয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বাহুবলে হত্যা মামলার আসামি নারায়ণগঞ্জে গ্রেপ্তার

সাংবাদিক রাকিল ও দিলবারের বিরোধ শালিসে নিস্পত্তি

  • আপডেট টাইম রবিবার, ২১ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের প্রজাতপুর গ্রামে নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইনাতগঞ্জ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রাকিল হোসেন ও লন্ডন প্রবাসী দিলবার হোসেনের মধ্যে সৃষ্ট বিরোধ গতকাল শনিবার সকালে শালিসের মাধ্যমে নিস্পত্তি করা হয়েছে।
নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ সাইফুল জাহান চৌধুরী ও দীঘলবাক ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি গোলাম হোসেন রব্বানী বিরোধটি মীমাংসা করার উদ্যোগে শনিবার সকালে প্রজাতপুর গ্রামে দিলবার ও সৈয়দুলের বাড়ীতে উভয় পক্ষের উপস্থিতিতে শালিস বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও গজনাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল। উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডঃ আবুল ফজল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডঃ গতি গোবিন্দ দাশ, নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র-১ ও নবীগঞ্জ প্রেসতক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, আব্দুল মালিক, সিরাজ উদ্দিন, আমিনুর রহমান স্বপন, আজিজুর রহমান, সাবেক চেয়ারম্যান খালেদ আহমদ পাঠান, মাসুদ আহমদ জেহাদী, মুজিবুর রহমান, আবুল কালাম আজাদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দীর্ঘ আলাপ আলোচনা শেষে বোর্ড গঠন করে শালিসের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে দেয়া হয়। উক্ত শালিসে উভয় পক্ষই সন্তোষ্ট প্রকাশ করেন। উক্ত শালিস বিচারে উপজেলা পরিষদ চেয়ারম্যান এডঃ মোঃ আলমগীর চৌধুরী প্রশংসিত ভুমিকা পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com