বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচংয়ে৫/৬নং বাজারে ৪ ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি

  • আপডেট টাইম শনিবার, ২০ জানুয়ারী, ২০১৮
  • ৬৪১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ৫/৬ নং বাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা বাজারের পাহাড়াদারকে বেঁধে রেখে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে ডাকাতি করেছে। গত বৃহস্পতিবার ভোরে রাতে এ ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের ন্যায় গত বুধবার দিবাগত রাতে ব্যবসা শেষে দোকান বন্ধ করে বাড়ি চলে যান। গভীররাতে একদল ডাকাত বাজারের পাহাড়াদার বিকাশ রঞ্জনকে মারধর করে বেঁধে রেখে ৪টি দোকানে হানা দেয়। ডাকাতরা এসময় হারুনুর রশিদের ফেক্সিলোডের দোকান থেকে ৫টি মোবাইল ফোন, সুলেমান আখঞ্জী, হান্নান আহমেদ ও মনছুর বশির মিয়ার ভ্যারাইটিজ স্টোর থেকে নগদ টাকাসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোজাম্মেল হক জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com