শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

নবীগঞ্জ পৌরসভার রাজাবাদ মসজিদের মাঠ আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৪৮৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের রাজাবাদ জামে মসজিদ মাঠ ও শিক্ষক আব্দুল মজিদের বাড়ি পর্যন্ত রাস্তা আরসিসি দ্বারা উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নবীগঞ্জ পৌরসভার সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র-১ এটিএম সালাম। কাজ পরিদর্শন করেছেন পৌরসভার মেয়র ছাবির আহমদ চৌধুরী। গতকাল বুধবার সকালে এ সময় উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর রোকেয়া বেগম, উপসহকারী প্রকৌশলী শহীদুল ইসলাম, কার্যসহকারী আবু মুছা, একে আজাদ লেবু, শিক্ষক আব্দুল মজিদ, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম অপু, ঠিকাদার গৌরাঙ্গ রাউত। উল্লেখ্য, নবীগঞ্জ পৌরসভা কর্তৃক এডিপি’র অর্থায়নে প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে ৫নং ওয়ার্ডে ৩টি রাস্তা ও মসজিদের সামনের মাঠ সিসি, সলিং ও প্যালাসাইটিং দ্বারা উন্নয়ন কাজ শুরু হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com