শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

নবীগঞ্জ থানার এসআই সুজিত চক্রবর্তী জেলায় শ্রেষ্ট নির্বাচিত

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০১৮
  • ৬৪৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ থানার সাবইন্সপেক্টর সুজিত চক্রবর্তী  হবিগঞ্জ জেলার শ্রেষ্ট এসআই হিসেবে পুরস্কার ও সনদপত্র গ্রহন করেছেন। গতকাল বুধবার সকালে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এই পুরস্কার গ্রহন করে এসআই সুজিত চক্রবর্তী। এসআই সুজিত চক্রবর্তী  সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার ভাটিদৌলতপুর গ্রামের সুবোধ চক্রবর্তীর সন্তান।
সম্ভ্রান্ত ব্রাম্মণ পরিবারে জন্ম গ্রহনকারী সুজিক চক্রবর্তী ২০০৭ সালে সিলেট মদন মোহন বিশ^বিদ্যালয় থেকে হিসাববিজ্ঞান বিষয়ে অর্নাস, ২০০৮ সালে একই বিষয়ে মাস্টার্স এবং সিলেট ল কলেজ থেকে এলএলবি পাশ করেন। ২০১২ সালে বাংলাদেশ পুলিশ একাডেমী সারদায় ১ বছরের মৌলিক প্রশিক্ষণ শেষে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় পুলিশ বাহিনীতে যোগদান। ২০১৬ সালে লটারীর মাধ্যমে তৎকালীন পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র তাকে লাখাই থানায় পোষ্টিং দেন। পরপর ৫ বার জেলার প্রথম ৫ জনের মধ্যে থেকে পুরস্কার গ্রহন করায় পুরস্কার গ্রহনের পর বিশেষ বিবেচনায় নবীগঞ্জ থানায় বদলী করা হয়। তিনি নবীগঞ্জে যোগদানের পর থেকে অদ্যাবধি পর্যন্ত অত্যন্ত সুনামের সহিত দক্ষ পুলিশ অফিসার হিসেবে জনশ্র“ত রয়েছে। তার কর্মদক্ষতায় চলতি বছর জেলার শ্রেষ্ট এসআই হিসেবে পুরস্কৃত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com