শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ মাধবপুরে ডিজেল সংকটে অচল হারভেস্টার ॥ বিপাকে কৃষকরা অবৈধ টমটম ও অটোরিকশা চার্জিং গ্যারেজে বাড়ছে সংকট হবিগঞ্জে বিজিবি’র অভিযানে ২ লক্ষাধিক টাকার মাদক ও চোরাই পণ্য জব্দ ॥ আটক ১ বেগুনাই গ্রামে পূর্ব বিরোধের জের ধরে যুবককে কুপিয়ে ক্ষতবিক্ষত নবীগঞ্জে বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার বিথঙ্গল বড় আখড়ার মোহন্ত সুকুমার দাসের প্রয়াণে হবিগঞ্জ জেলা ন্যাপের শোক চুনারুঘাটে চা বাগানে ট্রান্সফরমার ক্যাবল চুরির চেষ্টা ॥ আতঙ্কে শ্রমিক শায়েস্তাগঞ্জে রেললাইনের পাশ থেকে দ্বিখণ্ডিত লাশ ফিঙ্গারপ্রিন্টে শনাক্ত পরিচয় নবীগঞ্জে চাঞ্চল্যকর শাশুড়ি হত্যা মামলায় প্রেমিকসহ গ্রেফতার ৩

নবীগঞ্জে সোনার বাংলা মডেল স্কুলে গুনীজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৭ জানুয়ারী, ২০১৮
  • ৫২৩ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ জাতীয় দৈনিক মাতৃভূমির (অধুনালুপ্ত) সম্পাদক ও প্রকাশক মেজর (অবঃ) সুরঞ্জন দাশ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় জাগ্রত দেশ ও জাতি গঠনে শিক্ষা ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। শিক্ষা ছাড়া সামাজিক বিপ্লব সম্ভব নয়। মৌলিক চাহিদা পূরণ ও ভাগ্য পরিবর্তনে শিক্ষার বিকল্প নেই। নবীগঞ্জ উপজেলার শিক্ষা ক্ষেত্রে অনন্য ভূমিকা পালন করছে কুর্শি ইউনিয়নের সোনার বাংলা মডেল হাই স্কুল। গতকাল দুপুরে বাংলাবাজার সোনার বাংলা মডেল হাইস্কুল কর্তৃক আয়োজিত গুণীজন সংবর্ধনা ও বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির দেয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিদ্যালয় সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক সাংবাদিক এম এ বাছিত। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি সৈয়দ হাবিবুর রহমান, গীতা পাঠ করেন ডাঃ হরিপদ দাশ।
প্রধান শিক্ষক মোঃ আমীর হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন, সংবর্ধিত যুক্তরাজ্য লেষ্টার সিটির টনিগেইট এলাকার লেবার পার্টি থেকে নির্বাচিত কাউন্সিলর ও কমিউনিটি লিডার মোঃ আমিনুর তালুকদার, কুর্শি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ পারছু মিয়া, নবীগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোঃ রুবেল মিয়া, সহকারী শিক্ষক কেন্দ্রীয় কমিটির সমবায় বিষক সম্পাদক মোঃ আব্দুল মজিদ, নির্বাহি সদস্য ছোহেল আহমদ, সহকারী শিক্ষক কামরুজ্জামান, বিশিষ্ট সমাজসেবক হাজী তাহিদুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে সংবর্ধিত বৃটিশ কাউন্সিলর মোঃ আমিনুর তালুকদারকে সম্মাননা স্বারক এবং ৪২ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার দেয়া হয়। আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com