বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

পইল ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডে নতুন কমিটি গঠন

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৬০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৪নং পইল ইউনিয়ন আওয়ামীলীগের ৫নং ওয়ার্ডে নতুন কমিটি গঠন উপলক্ষ্যে গত ৭ জানুয়ারী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ ছায়েব আলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডঃ আব্দুল আহাদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন সাধারন সম্পাদক জেলা পরিষদ সদস্য আব্দুর রশিদ তালুকদার ইকবাল, সাংগঠনিক সম্পাদক জেলা পরিষদ সদস্য মোঃ আব্দুল মুকিত।
বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিবেন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সদস্য মর্তুজ আলী, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক কবির আহমেদ, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জ্ঞান সিন্দুর মল্লিক নানু, ইউপি সদস্য আবু তাহের, আওয়ামীলীগ নেতা কবির মিয়া, নুরুল হক আকল প্রমূখ। আলোচনা সভা শেষে সকলের সর্বসম্মতিক্রমে খুর্শেদ আলীকে সভাপতি, মেম্বার আলাউদ্দিন আলমকে সাধারণ সম্পাদক ও মোঃ আব্দুল মোতালিব এবং আব্দুল মান্নানকে সাংগঠনিক সম্পাদক মনোনীত করে ১০১ সদস্য ৫নং ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠন করা হয়। আলোচনা সভা ও কমিটি পরিচালনা করেন এডঃ ইমরান হোসেন রাহেল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com