বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাহুবলে গ্রীণপার্ক স্কুল এন্ড কলেজের যাত্রা শুরু

  • আপডেট টাইম শনিবার, ১৩ জানুয়ারী, ২০১৮
  • ৪৭৬ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে মানসম্মত শিক্ষা নিশ্চিত করার প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে গ্রীণপার্ক স্কুল এন্ড কলেজ। গতকাল শুক্রবার সকালে স্কুলের সূচনা উপলক্ষে এক মতবিনিয়ম সভায় উদ্যোক্তা ও শিক্ষকগণ এ প্রত্যয় ব্যক্ত করেন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ইসহাক মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল হাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আব্দুল বারী আনসারী, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রেজ্জাক ও শাহ আহমেদ আওলাদ, বাহুবল বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি এমএ জলিল তালুকদার, গ্রীণপার্ক স্কুল এন্ড কলেজের উপাধ্যক্ষ প্রদীপ কুমার বিশ্বাস, ছদরুল হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম নোমান, মোঃ আরজু মিয়া, বাংলাদেশ বেতার সিলেট-এর উপ-পরিচালক আব্দুল হক, ওয়ান ব্যাংক কর্মকর্তা আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল আনসারী ও নবীগঞ্জ পৌরসভার প্রকৌশলী শহীদুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com