বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ভোরের কাগজের সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের সম্পাদকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবীতে শ্রীমঙ্গলে মানববন্ধন

  • আপডেট টাইম শুক্রবার, ১২ জানুয়ারী, ২০১৮
  • ৬২১ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল প্রতিনিধি ॥ ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এর উপর হুমকি ও মামলা এবং বাংলাদেশ প্রতিদিন এর সম্পাদক, নিউজ টোয়েন্টিফোর এর সিইও নঈম নিজামের উপর হুমকি প্রদান ও হয়রানী মুলক মামলা প্রত্যাহারের দাবীতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহম্পতিবার বিকেল সাড়ে ৪ টায় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ উপজেলা প্রেসক্লাবের সামনে এ মানবন্ধনে সভাপতিত্ব করেন কবি ও লেখক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য। মানববন্ধনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও একাত্মতা ঘোষনা করে অংশ নেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান রনধীর কুমার দেব, সাংস্কৃতিক ব্যক্তিত্ব বুলবুল আনামসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
পরে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে ভোরের কাগজ শ্রীমঙ্গল প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তীর সভাপতিত্বে আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য দেন কবি ও লেখক অবসর প্রাপ্ত শিক্ষক দ্বীপেন্দ্র ভট্টাচার্য্য, একুশে টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি বিকুল চক্রবর্তী, আরটিভি স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম ও সমকাল পত্রিকার  প্রতিনিধি শামীম আক্তার হোসেনসহ বিভিন্ন স্থানীয় ও জাতীয় দৈনিকের প্রতিনিধিবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com