সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরতলীর ‘গোবিন্দপুর সেচ প্রকল্প’ ॥ সঠিকভাবে সেচ প্রদান না করায় ৩শ একর বোরো জমি অনাবাদি নবীগঞ্জে গভীর রাতে বেকারিতে আগুন ॥ ৮ লাখ টাকার ক্ষতি হবিগঞ্জের নতুন জেলা প্রশাসক জি.এম সরফরাজ নবীগঞ্জে পুত্রবধূর পরকীয়ার বলি শাশুড়ি ॥ ১২ দিনেও ধরাছোয়ার বাহিরে ঘাতক টিকটকার প্রেমিক নবীগঞ্জে সালেহ আহমদের উপর হামলার ঘটনায় মানববন্ধন লাখাইয়ে ফুটবল মাঠে দুই পক্ষের সংঘর্ষ ॥ আহত ২৫ বানিয়াচংয়ে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক শহরে সক্রিয় নকল সোনা কারবারি ॥ গ্রেফতার ১ হবিগঞ্জ শহরে অবৈধ মাটি বোঝাই ১০ ট্রাক আটকের ঘটনায় মামলা মাধবপুরের সুরমা চা-বাগানে নারী পর্যটক গণধর্ষণের ঘটনায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারের সীমান্ত পরিস্থিতি নিয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সাথে বিজিবি’র মতবিনিময়

  • আপডেট টাইম বুধবার, ১০ জানুয়ারী, ২০১৮
  • ৫৪২ বা পড়া হয়েছে

কাউছার আহমেদ রিয়ন, শ্রীমঙ্গল থেকে ॥ সীমান্তে মাদক পাচার রোধ ও আইন শৃংখলা রক্ষাসহ বিভিন্ন বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্মীদের সাথে মত বিনিময় সভা করেছে শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন। গতকাল বিকাল সাড়ে ৪টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ বৈঠকে সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্যদেন শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নে সদ্য যোগদানকৃত অধিনায়ক লে. কর্ণেল মোমেন ও শ্রীমঙ্গলস্থ ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মেজর খালেদ।
মত বিনিময় সভায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের গণমাধ্যমকর্র্মী ছাড়াও উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী অবসরপ্রাপ্ত শিক্ষক ও লেখক মোঃ আশরাফ উদ্দিন।
মতবিনিময় সভায় বিজিবি অধিনায়ক সীমান্ত এলাকার চোরাচালান রোধ ও সীমান্তের বিভিন্ন পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সহায়তা কামনা করেন।
এ সময় বক্তব্য রাখেন আর টিভির স্টাফ রিপোর্টার চৌধুরী ভাস্কর হোম, চ্যানেল নাইন এর মৌলভীবাজার প্রতিনিধি ইমন দেব চৌধুরী, মাইটিভি জেলা প্রতিনিধি সঞ্জয় কুমার দে, সমকাল শ্রীমঙ্গল প্রতিনিধি শামীম আক্তার হোসেন, দৈনিক সংবাদ শ্রীমঙ্গল প্রতিনিধি অসীম পাল শ্যামল, ডেইলী ইন্ড্রাস্টির শ্রীমঙ্গল প্রতিনিধি রজত শুভ্র চক্রবর্তী, দৈনিক খবরপত্র শ্রীমঙ্গল প্রতিনিধি আলাল আহমেদ রিপন, দৈনিক জনতা’র জেলা প্রতিনিধি সাজন আহমেদ রানা, দৈনিক আমার বার্তা’র জেলা প্রতিনিধি জহিরুল ইসলাম সোহেল, দৈনিক বাংলার দিন পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মসুদুর রহমান মসুদ, দৈনিক প্রথম আলো’র সংবাদদাতা শিমুল তরফদার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com