মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

বামকান্দি গ্রামে পিএইচপি গ্র“পের একটি হেলিকপ্টার জরুরি অবতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০১৮
  • ৮৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার বামকান্দি গ্রামের হাওরে পিএইচপি গ্র“পের একটি হেলিকপ্টার জরুরি অবতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ১১টার দিকে ঘন কুয়াশায় দিক ভ্রান্ত হওয়ার আশঙ্কায় হেলিকপ্টারটি জরুরী অবতরণ করে।
একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে এমন সংবাদে বামকান্দি, লুকড়া, ধলসহ আশপাশের কয়েকটি গ্রামের কয়েক হাজার সেখানে জড়ো হয়। খবর পেয়ে হবিগঞ্জ ফায়ার সার্ভিস এবং হবিগঞ্জ সদর থানা পুলিশ সেখানে পৌঁছে। পরে নিশ্চিত হওয়া যায় যে, ঘন কুয়াশায় হেলিকপ্টারের জরুরী অবতরণ করা হয়েছে। সেটি কোনো দুর্ঘটনা নয়।
এব্যাপারে হবিগঞ্জ ফায়ার সার্ভিস অফিসের ইনচার্জ ফরিদ আহমেদ জানান, হেলিকপ্টারটি ঢাকা থেকে হবিগঞ্জের বাহুবলে অবস্থিত রিসোর্ট সেন্টারে যাচ্ছিল। তবে হেলিকপ্টারে বৈমানিক ছাড়া কোনো যাত্রী ছিলেন না। দুপুর ১টার দিকে আকাশ পরিষ্কার হলে হেলিকপ্টারটি বাহুবলের উদ্দেশ্যে উড়ে যায়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com