রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তড়িঘড়ি করে মুড়াউড়া ও মেলার বাজারে পশুর হাট ইজারা ॥ নবীগঞ্জের স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে সরকারি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ লাখাইয়ে স্বামীর যন্ত্রনায় অতিষ্ঠ হয়ে ৩ সন্তানসহ নারীর বিষপান পুকুর ইজারা নিয়ে অসাধু চক্রের সিন্ডিকেট ॥ রাজস্ব বঞ্চিত জেলা পরিষদ দক্ষিণ কোরিয়ার স্বেচ্ছাসেবী সংগঠন দাহাম’র ॥ হবিগঞ্জ পৌরসভায় মেডিক্যাল ক্যাম্প দু’দিনব্যাপী নানা কর্মসূচী পালন নবীগঞ্জের বালু উত্তোলনে সরকারি নিষেধাজ্ঞা হবিগঞ্জ হাই স্কুলের ১৯৯৭ ব্যাচের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠিত বানিয়াচংয়ে সুমা বাহিনীর আতংক শিরোনামে সংবাদের প্রতিবাদ শায়েস্তাগঞ্জে গণধর্ষণ মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ২ জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বাহুবলে আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জে দীর্ঘ ১১ ঘণ্টা পর বিদ্যুৎ সরবরাহ হলেও ফের লোডশেডিংয়ে ভোগান্তিতে মানুষ

হবিগঞ্জে পরিত্যক্ত খোয়াই নদী দখলের চেষ্টা

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৫৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে পরিত্যক্ত খোয়াই নদীতে মাটি ভরাট করে জমিটি দখলের চেষ্টা করেছে কতিপয় লোক। গতকাল মঙ্গলবার দুপুরে হরিপুর এলাকায় নদীতে মাটি ভরাটের খবর পেয়ে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে গিয়ে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়। স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার কতিপয় লোক মাটি ভরাট করে নদী দখলের চেষ্টা চালায়। খুব দ্রুত তারা কিছু মাটি ভরাটও করে নেয়। এ সময় তারা বাঁশ, টিন দিয়ে ঘর নির্মাণেরও চেষ্টা করে। এলাকাবাসী বিষয়টি প্রশাসনকে খবর দিলে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলামের নেতৃত্বে উপজেলা ভূমি অফিসের লোকজন ঘটনাস্থলে যান। তাদের যাওয়ার খবর পেয়ে মাটি ভরাটে জড়িতরা পালিয়ে যায়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এটিএম আজহারুল ইসলাম এ প্রতিবেদককে জানান, সব ধরণের নদী, খাল, বিল, জলাশয় ভরাটের বিষয়ে সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। বিষয়টি তদন্ত করে পরিত্যাক্ত খোয়াই নদীর দখলদারদের তালিকা করা হচ্ছে। নদী সংরক্ষণে সবধরনের ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com