শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বানিয়াচঙ্গে ‘নতুন দিন’ এর কমিউনিটি মোবিলাইজেশন সম্পর্কে এ্যাডভোকেসী

  • আপডেট টাইম বুধবার, ৩ জানুয়ারী, ২০১৮
  • ৭২৭ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচঙ্গে নতুন দিন এর কমিউনিটি মোবিলাইজেশন কার্যক্রম নিয়ে স্থানীয় নেতৃবৃন্দের সমন্বয়ে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সীমান্তিক এর আয়োজনে সোশ্যাল মাকের্টিং কোম্পানী ও ইউএসএইড এর সহযোগিতায় ১নং ইউপি মিলনায়তনে অনুষ্ঠিত এ্যাডভোকেসী সভায় সভাপতিত্ব করেন নতুন দিন এর ডিষ্ট্রিক টীম লিডার শরীফ আল মঞ্জিল। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১নং ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রোগ্রাম অফিসার মনিটরিং পিযুষ কান্তি দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ এক্সপ্রেস এর স্টাফ রিপোর্টার মখলিছ মিয়া। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফিল্ড সুপারভাইজার তারতিলা সুলতানা, কমিউনিটি মোবিলাইজার মোঃ আল আমিন, এছাড়াও উক্ত সভায় অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সদস্য, সংরক্ষিত মহিলা সদস্য, ইউপি সচিব, শিক্ষক, ইমামসহ বিভিন্ন পর্য্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের উদ্দেশ্য, বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com