বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

শরিফ উদ্দিন সড়ক পরিদর্শন করেছেন এমপি মজিদ খান ও অতিরিক্ত সচিব

  • আপডেট টাইম রবিবার, ৩১ ডিসেম্বর, ২০১৭
  • ৭৫১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্মানাধীন বানিয়াচং-আহমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়ক পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সভাপতি এডঃ আব্দুল মজিদ খান, সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এর অতিরিক্ত সচিব মনিন্দ্র কিশোর মজুমদার।
বানিয়াচং-আজমিরীগঞ্জ শরীফ উদ্দিন সড়কটি আগামী জুন মাসের মধ্যেই রাস্তার কাজ সমাপ্ত করা সম্ভব হবে বলে জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপথ বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু সাঈদ মোঃ নাজমূল হুদা, নির্বাহী প্রকৌশলী মোঃ সেলিম আহমেদ খান, আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোঃ আতর আলী মিয়া, জেলা পরিষদের সদস্য নজমুল হাসান, জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম, সহ-সভাপতি মিজানুর রহমান শামীম, চেয়ারম্যান মোঃ রেখাছ মিয়া, চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু, সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তা কর্মচারীবৃন্দ প্রমুখ। ১১৬ কোটি টাকা ব্যয়ে বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়ক (শরীফ উদ্দিন সড়ক) ৮০% কাজ সমাপ্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com