সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

হেভেন চৌধুরী হত্যাকান্ডের ঘটনায় নবীগঞ্জ উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ॥ হাবিবসহ ৭জন বহিস্কার

  • আপডেট টাইম বুধবার, ৫ মার্চ, ২০১৪
  • ৫৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে ছাত্রলীগের দু’গ্র“পের সংঘর্ষের ঘটনায় উপজেলা ছাত্রলীগ নেতা হেভেন চৌধুরী নিহত হওয়ার কারণ দেখিয়ে উপজেলা ও কলেজ ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষনা করা হয়েছে। একই ঘটনায় উপজেলা উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিবসহ ৭জনকে বহিস্কার করা হয়েছে। গতকাল রাতে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
বহিস্কৃতরা হচ্ছেন নবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম রসুল চৌধুরী রাহেল, যুগ্ম আহ্বায়ক খুর্শেদ আলম মফিজ ও জায়েদ চৌধুরী, নবীগঞ্জ ডিগ্রী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক কাশেম, সুমন ও মুনায়েমকে ছাত্রলীগ থেকে বহিস্কার করা হয়।
হবিগঞ্জ জেলা ছাত্রলীগের জরুরী সভায় হেভেন চৌধুরীর রূহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানোনো হয়। পাশা পাশি হেভেন চৌধুরীর হত্যাকান্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান নেতৃবৃন্দ। গতকাল রাতে জেলা ছাত্রলীগ সভাপতি মোস্তফা কামাল আজাদ রাসেল স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com