শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

পৌর আ.লীগের আলোচনা সভায় এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাচ্ছেন

  • আপডেট টাইম সোমবার, ২৫ ডিসেম্বর, ২০১৭
  • ৮৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, বাংলাদেশ আওয়ামী লীগ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনৈতিক দল। দেশের সকল অর্জন হয়েছে এ সরকারের মাধ্যমে। জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করে যাচ্ছেন। তার দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশকে আমরা বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। সরকারের উন্নয়ন কাজের কথা জনগণের কাছে পৌঁছে দিতে আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
মহান বিজয় দিবস উপলক্ষে গতকাল রবিবার রাতে হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবু জাহির আরো বলেন, সারাদেশে বিএনপি নেতাকর্মীরা দুর্নীতিগ্রস্থ, এটা জনগণের সামনে পরিস্কার। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্নীতির সাথে জড়িত নয়। আমরা রাজনীতি করি জনগণের উন্নয়নের জন্য। এ সময় তিনি হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের নেতাকর্মীকে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজ তরান্বিত করতে আরো সুসংগঠিত হওয়ার আহবান জানান।
হবিগঞ্জ পৌর আওয়ামী লীগ সভাপতি এডভোকেট নিলাদ্রী শেখ পুরকায়স্থ টিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলামের পরিচালনায় সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পিপি এডভোকেট সিরাজুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শামীম আহমেদ, জেলা কৃষক লীগ সভাপতি হুমায়ুন কবীর রেজা, জেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদ সদস্য এডভোকেট সুলতান মাহমুদ, পৌর কাউন্সিলর জাহির উদ্দিন, জেলা তাতীলীগ সভাপতি মুদ্দত আলী, পৌর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আব্দুর রহমান, স্বপন লাল বণিক, রফিকুল ইসলাম, কুদ্দুছ মিয়া ও ইউনুছ মিয়া, সাংগঠনিক সম্পাদক শেখ মামুন, শাহ মাসুকুর রহমান, দপ্তর সম্পাদক ফজলে রাব্বী রাসেল, ৯নং ওয়ার্ড সভাপতি আব্দুল করিম, ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ফুল মিয়া, দুলাল মিয়া, ৩নং ওয়ার্ডের সভাপতি কাজল বণিক ও সাধারণ সম্পাদক নুরুল হক, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ পারভেজ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com