বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

রংপুরে জয়ের স্রোত প্রতিটি জেলায় উপজেলায় পৌঁছাবে : এরশাদ

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬২৭ বা পড়া হয়েছে

এক্সপ্রেস ডেস্ক ॥ রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হওয়ায় জাতীয় পার্টির একটি ভবিষ্যৎ আছে বলে মনে করেন দলের চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘আমাদের কর্মীরা আজ উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে।’ শুক্রবার রংপুরের পল্লী নিবাসে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন এইচ এম এরশাদ। এ সময় তাঁর পাশে ছিলেন রংপুর সিটি নির্বাচনে জয়ী জাতীয় পার্টির নবনির্বাচিত মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
এইচ এম এরশাদ বলেন, ‘এই যে নির্বাচনে জয়ী হলাম, এর স্রোত আমি মনে করি বাংলাদেশের প্রতিটি জেলায়-উপজেলায় পৌঁছাবে। আমাদের কর্মীরা আজ উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে এবং অনুপ্রাণিত হয়েছে। আগামীতে জাতীয় পার্টির একটি ভবিষ্যৎ আছে।’ গতকাল অনুষ্ঠিত রংপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হয়েছেন জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন এক লাখ ৬০ হাজার ৪৮৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের সরফুদ্দিন আহমেদ ঝন্টু নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৬২ হাজার ৪০০ ভোট। অন্যদিকে বিএনপি দলীয় প্রার্থী কাওছার জামান বাবলা ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৫ হাজার ১৩৬ ভোট।
রংপুর সিটি করপোরেশনে ওয়ার্ড রয়েছে ৩৩টি। মোট ভোটার তিন লাখ ৯৩ হাজার ৯৯৪ জন। যার মধ্যে পুরুষ এক লাখ ৯৬ হাজার ৩৫৬ ও নারী ভোটার এক লাখ ৯৭ হাজার ৬৩৮ জন। এবারের নির্বাচনে মেয়র পদে সাতজন, সাধারণ কাউন্সিলর পদে ২১২ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৬৫ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com