সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে ৪০ দিন ধরে এসিল্যান্ড না থাকায় ভূমি সেবায় চরম দুর্ভোগ লাখাইয়ে প্রণোদনা বিতরণকালে হুইপ জিকে গউছ ॥ মানুষ দেখতে চায় আওয়ামীলীগ আর বিএনপি এক জিনিস না হবিগঞ্জ জেলা পরিষদ প্রশাসক আহমেদ আলী মুকিবের পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ হবিগঞ্জ প্যারামেডিকেল ইনস্টিটিউটের নতুন ক্যাম্পাস উদ্বোধন মাদকাসক্ত ছেলের নির্যাতনে অসহায় মা সবিতা দেব আজমিরীগঞ্জ নদী ভাঙ্গনের স্থান পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা শায়েস্তাগঞ্জে অতিরিক্ত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা বিজিবির অভিযানে ৭৮ লাখ টাকার কসমেটিকস ও জিরা জব্দ বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয়

জেলা যুবলীগ সভাপতির মায়ের মৃত্যুতে বিভিন্ন মসজিদে দোয়া

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৬৩৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা যুবলীগের সভাপতি আতাউর রহমান সেলিম-এর মায়ের মৃত্যুতে হবিগঞ্জ শহরের বিভিন্ন মসজিদে দেয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ জুম্মা শহরের বিভিন্ন মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শায়েস্তানগর টিএনটি জামে মসজিদে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ উম্মেদ আলী শামীমের উদ্যোগে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন খান, সহ-সম্পাদক আলী আব্দুল্লাহ, ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি নাছিম, আশিক মিয়া প্রমুখ।
উমেদনগর তাওক্কুলিয়া জামে মসজিদে ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক জসিম আহমেদের উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রচার সম্পাদক দিলুয়ার খান, ত্রান ও সমাজ কল্যাণ সম্পাদক আবুল কাশেম রুবেল প্রমুখ।
চৌধুরী বাজার জামে মসজিদে হবিগঞ্জ পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রকিব রনির উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি রাজিব আহমেদসহ মুসল্লিয়ানরা।
কামড়াপুর জামে মসজিদে ২নং ওয়ার্ড যুবলীগের সভাপতি লিটন মিয়া ও সাধারণ সম্পাদক সায়েম আহমেদের উদ্যোগে মিলাদ ও দেয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জান নুরাজসহ স্থানীয় মুসল্লীরা।
আনোয়ারপুর জামে মসজিদে ৩নং ওয়ার্ড যুবলীগের আব্দুল আহাদ রাজুর উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সম্পাদক আশরাফ উদ্দিন, পৌর যুবলীগের সদস্য বদরুল আলম, আলী আমজাদ প্রমুখ।
ইনাতাবাদ জামে মসজিদে পৌর যুবলীগের সহ-সভাপতি এনামুল হক শাহীনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ৬নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, খেলু মিয়া, কাউছার মিয়া, জহিরুল, বাদল, সামছু, আব্দুন নুর, কামরুল, আজিজ, রমজান, মিজান, আশিক মিয়া প্রমুখ।
মোহনপুর জামে মসজিদে পৌর যুবলীগের ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক জুয়েল রহমানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছ। এসময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনু মিয়া, শাহেদ আলী, শাকিল মিয়া, নুরুল হক, আলফু মিয়া, রিপন মিয়া, আলাই মিয়া, শাহাব উদ্দিন, শিপন ও বাবু মিয়া প্রমুখ।
বায়তুল আমান জামে মসজিদে ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ফুয়াদ আহমেদ ও সহসভাপতি তুষার আহমেদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক পারভেজ মিয়া, আদনান, টিটন, জিহাদ, শুভ, মিশু, উজ্জল, পাভেল, মোতাব্বির, সুবজ মিয়া প্রমুখ।
রাজনগর জামে মসজিদে ৭নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হাফেজ তৈয়বুর রহমানের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, জেলা যুবলীগ নেতা আলমগীর হোসেন, মিলন আহমেদ, সাদেক, ৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব, ডাঃ আব্দুল কুদ্দুছ মাখন, ইমন মিয়া, তহিদুল ইসলাম, জাহির হোসেন, আব্দুল কাইয়ুম, জনি, বাবুল, শামীম, উজ্জল, পলাশ প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com