বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

অপহরণ মামলায় মহসিন নামের যুবককে গ্রেফতার করেছে পুলিশ

  • আপডেট টাইম শনিবার, ২৩ ডিসেম্বর, ২০১৭
  • ৪৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অপহরণ মামলায় মহসিন মিয়া (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার বিকেলে পিবিআইর ওসি ফরিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ শহরের কামড়াপুর ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। সে বানিয়াচং উপজেলার দুর্গাপুর গ্রামের কাওছার মিয়ার পুত্র। জানা যায়, অষ্টগ্রাম উপজেলার বাজুকা গ্রামের বাসিন্দা আব্দুর রউফের পুত্র নুরুল হককে মালয়েশিয়া পাঠানোর কথা বলে নিয়ে যায় জয়নাল মিয়ার পুত্র মোবারক ও মহসিন।
এ ব্যাপারে নুরুল হকের পিতা ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর আদালতে মামলা করে। মামলাটি বানিয়াচং থানা ও ডিবি পুলিশ দুইবার চূড়ান্ত রিপোর্ট দাখিল করে। পরে আদালতে নারাজি দিলে আদালত পিবিআইকে দায়িত্ব দেয়া হয়। পিবিআই অভিযান চালিয়ে মহসিনকে আটক করে। গতকাল শুক্রবার বিকেলে মহসিনকে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ ব্যুরো অব ইনভেষ্টিগেশন (পিবিআই) হবিগঞ্জের ওসি ফরিদুল ইসলাম জানান, বানিয়াচং থানার একটি অপহরণ মামলায় মহসিন মিয়াকে গ্রেফতার করা হয়েছে। গতকালই ৭ দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com