বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

নারী সাংসদের ওপর হামলা মামলা তারা-সাহেদের জামিন নামঞ্জুর

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৫৪৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে নারী সংসদ সদস্য অ্যাডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর ওপর হামলার মামলায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তারা মিয়া ও জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদের জামিন নামঞ্জুর করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাদের জামিন নামঞ্জুর করেন।
আসামিদের পক্ষে জামিনের আবেদন করেন অ্যাডভোকেট নিলাদ্রী শেখর পুরকায়স্থ টিটো। রাষ্ট্রপক্ষে জামিনের বিরোধিতা করেন আদালত পরিদর্শক কাজী কামাল আহমেদ ও অ্যাডভোকেট ফয়জুল বশির চৌধুরী সুজন।
প্রসঙ্গত, ১০ নভেম্বর সিলেট-হবিগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বাহুবলের বেদে পল্লীতে সরকারি অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে হামলা করেন তারা মিয়া, সাহেদ ও তাদের অনুসারীরা। হামলায় সংসদ সদস্য কেয়া চৌধুরী আহত হন। পরে ১৮ নভেম্বর রাতে উপজেলার লামাতাসী ইউনিয়নের ১নং (সাধারণ ওয়ার্ড ১, ২ ও ৩) সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য পারভীন আক্তার উপজেলা ভাইস চেয়ারম্যান মো. তারা মিয়া ও হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য আলাউর রহমান সাহেদ এবং জসিম মিয়াসহ অজ্ঞাত ১৪/১৫ জনের বিরুদ্ধে মামলা করেন। ২৬ নভেম্বর জসিম মিয়া আদালতে আত্মসমর্পণ করলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর ৫ ডিসেম্বর রাত সাড়ে ১০টায় ঢাকা থেকে তারা ও সাহেদকে গ্রেফতার করা হয়। পরদিন তাদের কোর্টে সোপর্দ করে রিমান্ড প্রার্থনা করলে আদালত ১০ ডিসেম্বর শুনানির আদেশ দেন। ওইদিন রাত ৭টায় হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম তৌহিদুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে সাত ঘণ্টার রিমান্ড মঞ্জুর এবং প্রয়োজনে জেল গেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com