মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে ঘুমের ওষুধ খেয়ে তিন বছরের শিশুর মৃত্যু

  • আপডেট টাইম শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০১৭
  • ৪৭০ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবল উপজেলার দ্বিমুড়া গ্রামে ঘুমের ওষুধ খেয়ে রায়হান মিয়া নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। রায়হান ওই গ্রামের আমীর আলীর ছেলে।
জানা যায়, সকালে সবার অগোচরে দুটি ঘুমের ট্যাবলেট খেয়ে ফেলে রায়হান। পরে ঘুম ঘুম ভাব এবং অস্বস্তি দেখা দিলে তাকে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হয়। পরে হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মুখলেছ আখঞ্জী শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ডা. মুখলেছ আখঞ্জী জানান, রায়হান ‘ঢরমিকাস’ নামে শক্তিশালী একটি ঘুমের ওষুধ খেয়ে ফেলে। ওষুধগুলোর গায়ে কোনো মেয়াদের তারিখ ছিল না। এ ওষুধ বয়স্ক লোক খেলেও একদিনের বেশি ঘুমিয়ে থাকতে হবে। শিশু বয়সে এমন দুটি ওষুধ খাওয়ায় রায়হানের মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com