রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের মশাকলিতে চাঞ্চল্যকর সুজিত হত্যার তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল ॥ প্রতিপক্ষকে ফাঁসাতে শ্বাসরোধে ও স্ক্রু ড্রাইভার দিয়ে খুচিয়ে সুজিতকে হত্যা করা হয় নবীগঞ্জে বীমা কোম্পানির গ্রাহক সংগ্রহকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক হবিগঞ্জ প্রেসক্লাবের কমিটি গঠন ॥ নাহিজ সভাপতি, রিংকু সহ-সভাপতি মজিদ সম্পাদক, শরীফ যুগ্ম সম্পাদক নবীগঞ্জে সিয়াম হত্যার ঘটনায় ৩৩ জনের বিরুদ্ধে মামলা দীঘলবাগ গ্রামে সরকারি জায়গা দখল করে পুকুর তৈরীর অভিযোগ এলাকাবাসীর মাঝে ক্ষোভ বাহুবলের হরিতলায় অবৈধ সিলিকা বালু উত্তোলন ॥ পরিবেশ বিপর্যয়ের শঙ্কা শায়েস্তাগঞ্জ রেলওয়ে মসজিদ সড়কের বেহাল দশা নবীগঞ্জের কুশিয়ারা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বিজিবির অভিযানে সীমান্তে ৮টি ভারতীয় গরু জব্দ খোয়াই নদীতে অবাধে মাটি-বালু উত্তোলন ॥ ভাঙন আতঙ্ক

মাধবপুরে এসআইকে ছুরিকাঘাত জড়িত সন্দেহে ৩ জন গ্রেফতার

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৫৫৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে এসআই জিয়া উদ্দিনকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় জড়িত সন্দেহে ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হল উপজেলার কাউড়া গ্রামের শামসু মিয়া (৫০), উত্তর সুরমা গ্রামের রুবেল মিয়া (২৫) ও নোয়াপাড়া মুড়াপাড়া গ্রামের মাসুম (২০)। গতকাল মঙ্গলবার ভোর রাতে মাধবপুর থানার এসআই আব্দুস সাত্তার এর নেতৃত্বে একদল পুলিশ উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ পরিদর্শক তদন্ত কাওছার আলম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি ডাকাতির মামলা রয়েছে।
প্রসঙ্গত, কয়েকদিন আগে মাধবপুর উপজেলার ছাতিয়াইন রতনপুর সড়কে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের এসআই জিয়া উদ্দিন ঘটনাস্থলে পৌছুলে ডাকাতরা তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন। তাকে সিলেট মেডিকেলে ভর্তি করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com