শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

লাখাইয়ে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ২০ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাইয়ে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। হবিগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আল-আমিন এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার লাখাই উপজেলায় অভিযান পরিচালিত হয়। অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরি, খাদ্যপণ্যের সাথে রং, খাবারে মাছি থাকা, খাবার ঢেকে না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রির উদ্দেশ্যে ফার্মেসীতে রাখা, অতিরিক্ত দামে পণ্যদ্রব্য বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে জরিমানা আরোপ ও আদায় করা হয়। যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেসব প্রতিষ্ঠান হচ্ছে, রাম জয় ফার্মেসীকে আড়াই হাজার, ঝর্ণা মিষ্টান্ন ভান্ডারকে দেড় হাজার, নজরুল হোটেলকে দেড় হাজার, রমজান হোটেলকে দেড় হাজার, হোটেল নূরে আলমকে দেড় হাজার, সুধির এন্টারপ্রাইজকে দেড় হাজার এবং রতন স্টোরকে দুই হাজার টাকা। অভিযান শেষে লাখাই বাজার সমিতির সভাপতিসহ সকল ব্যবসায়ীদের নিয়ে লাখাই বাজারে গণশুনানির আয়োজন করা হয়। ব্যবসায়ীদের আইন মেনে ব্যবসা করতে অনুরোধ করা হয়। পাশাপাশি তাদেরও কিছু সমস্যার কথা শুনা হয়। পরবর্তীতে লাখাই উপজেলা পরিষদে এসে উপজেলা চেয়ারম্যানের সাথে বৈঠক করে বাজারের আলোচিত সমস্যাগুলো নিরসনের জন্য অনুরোধ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com