বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

বাংলাদেশ যুব গেমস উপলক্ষে র‌্যালির উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ যুব গেমস উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়েছে। বাংলাদেশ অলিম্পক এসোসিয়েশনের ব্যবস্থানায় ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনের রবিবার সকালে জালাল স্টেডিয়াম থেকে র‌্যালির উদ্বোধন করেন হবিগঞ্জ সদর-লাখাই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মোঃ আবু জাহির। র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে সরকারি কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, সাবেক ও বর্তমান খেলোয়াড়রা অংশগ্রহণ করেন। র‌্যালিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক মনীষ চাকমা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ফজলুল জাহিদ পাভেল, খেলোয়াড় কল্যাণ সমিতির প্রাক্তন সভাপতি অ্যাডভোকেট পূণ্যব্রত চৌধুরী বিভু, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান মাহমুদ, শফিকুজ্জামান হিরাজ, জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী পারভেজ, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হুমায়ুন খান, রাসেল চৌধুরীসহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com