মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শিক্ষাক্ষেত্রে আমূল পরিবর্তন এসছে-এমপি মজিদ খান

  • আপডেট টাইম সোমবার, ১৮ ডিসেম্বর, ২০১৭
  • ৫৯০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বানিয়াচং আজমিরীগঞ্জ নির্বাচনী এলাকার সংসদ সদস্য এডঃ মোঃ আব্দুল মজিদ খান বলেছেন, আওয়ামীগ সরকার শিক্ষা বান্ধব সরকার। এ সরকারের শিক্ষানীতির কারণে শিক্ষা ক্ষেত্রে এসেছে বৈপ্লবিক পরিবর্তন। আমি একটি ভাঙ্গা ঘরের মধ্যে এমপি হয়েছিলাম। আমি প্রথম এমপি হয়ে দিশেহারা হয়েছিলাম আমার নির্বাচনী এলাকা ভাটি এলাকা তেমন একটা রাস্তাঘাট ছিল না। অনুন্নত এলাকা ছিল আমার এলাকার। যোগাযোগ ব্যবস্থা ছিল হেমন্তে পাও বর্ষাতে নাও যার সাক্ষী আপনারা ।
আপনারা যেদিন ভোট দিয়ে আমাকে এমপি বানিয়েছেন, আমি সে দিন থেকে দিন রাত পরিশ্রম করে আপনাদের জীবন মান উন্নয়নে লক্ষ্যে কাজ করে অনুন্নত এলাকাকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে এসেছি। যোগাযোগ ব্যবস্থা ভাল হয়েছে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে সার্বিক বিষয়ে অভূতপূর্ণ উন্নয়ন হয়েছে। এ সব সম্ভব হয়েছে আমার প্রচেষ্টায় এবং জননেত্রী শেখ হাসিনা সরকার থাকার কারণে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে অসমাপ্ত কাজ সমাপ্ত করার লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল রোববার পুকড়া  ইউনিয়নের জোড়ানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সুজিত কুমার দাসের সভাপতিত্বে ছাত্র লীগের নেতা জনির পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সুবিদপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা প্রকৌশলী আল নূর তারেক, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান মোঃ আসকর মিয়া, এডভোকেট আফরুজ আফগান ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাগুড়া স্কুলের প্রধান শিক্ষক কামাল হোসেন, জোড়ানগর স্কুলের প্রধান সাজ্জাদ হোসেন তরফদার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com