বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত ॥ ফখরুল সভাপতি, মাবরুর সেক্রেটারী, মোতাহির সাংগঠনিক

  • আপডেট টাইম শুক্রবার, ১৫ ডিসেম্বর, ২০১৭
  • ৬৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলা ছাত্র জমিয়তের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে কাউন্সিল অনুষ্ঠিত হয়। সংগঠনের আহবায়ক মোঃ ফখরুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ তাওহীদুল ইসলাম ও হাফেজ মোতাহির আহমদের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় ছাত্র জামিয়তের সভাপতি আলহাজ্ব মুফতি নাছির উদ্দীন খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জমিয়তের কেন্দ্রীয় সহ-সভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, ছাত্র জমিয়তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব এম. সাইফুর রহমান, শায়খ মাওলানা মুখলিছুর রহমান, জেলা জমিয়তের সেক্রেটারী মুফতী সিদ্দীকুর রহমান, মাওলানা আব্দুল জলীল ইউসুফী, হাফিজ তাফহীমুল হক, মোঃ এখলাছুর রহমান, মাওলানা ইকবার হুসাইন, মাওলানা আব্দুল করিম আজহার, মুফতী আমীর আহমদ, মাওলানা মামনুনুল হক, মাওলানা বশীর আহমদ, মাওলানা আব্দুল হাই, জয়নাল আবেদীন প্রমুখ। অনুষ্ঠানে আল্লামা তাফাজ্জুল হক বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি রাজনীতিতে আদর্শ দীক্ষা শেখার ক্ষেত্রে ছাত্র জমিয়তের বিকল্প নেই। আকাবির ও আসলাফের যোগ্য পরবর্তী প্রজন্ম সৃষ্টি করে ছাত্র জমিয়ত। প্রধান বক্তা আলহাজ্ব নাছির উদ্দীন খান বলেন, ছাত্র জমিয়ত এদেশের আদর্শ সুনাগরিক তৈরির প্ল্যাটফর্ম। ফিলিস্তিন ইস্যুতে তিনি বলেন, সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে ব্যাপক আন্দোলন গড়ে তুলতে হবে। বিশেষ বক্তা ছাত্র জমিয়তের কেন্দ্রীয় সেক্রেটারী সাইফুর রহমান দ্বিবার্ষিক কমিটি ঘোষণা করেন।
এতে অন্যান্য দায়িত্বশীল সিনিয়র সহ-সভাপতি হাফিজ তাওহীদুল ইসলাম, সহ সভাপতি হাফেজ এনামুল হক, হাফেজ ওয়াসিক বিল্লাহ, যুগ্ম সম্পদাক হেলাল আহমদ নোমান, সহ সাধারণ সম্পাদক হুমায়ুন রশীদ, সহ-সাংগঠনিক সম্পাদক খুলিলুর রহমান ইমরান, নোমান আহম, খালেদ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক, আবিদুর রহমান, প্রচার সম্পাদক তাফাজ্জুল হক প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com