বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

চুনারুঘাটে বিশ্ব মানবাধিকার দিবস পালন

  • আপডেট টাইম সোমবার, ১১ ডিসেম্বর, ২০১৭
  • ৫৮৩ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল ১১টায় শহরে এক র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের। মানবাধিকার কাউন্সিলের সভাপতি আলহাজ্ব লুৎফুর রহমান মহালদারের সভাপতিত্বে ও সেক্রেটারি কাজী মাহমুদুল হক সুজনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারাবী, মহিলা ভাইস চেয়ারম্যান কাজী সাফিয়া আক্তার, অফিসার ইনচার্জ কে এম আজমিরুজ্জামান, ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা ইয়াসমিন, বামাকা কেন্দ্রীয় সদস্য মইনুল আহসান রতন, পৌর আওয়ামীলীগের সেক্রেটারি আবুল খয়ের, চুনারুঘাট প্রেসক্লাবের সেক্রেটারি জামাল হোসে লিটন, রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আবুল কালাম আজাদ, এডভোকেট মোস্তাক আহমেদ। এতে বক্তব্য রাখেন, অধ্যক্ষ আফসার আহমদ তালুকদার, ব্র্যাক কর্মকর্তা অল্লিকা দাশ, এডভোকেট আব্দুল আহাদ, বাকী বিল্লাহ তরফদার, সোহেল আহমেদ, সোহাগ মিয়া, দুলাল মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com