বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাই বিএনপির সভায় ॥ তাজুল ইসলাম মোল্লাকে একক চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৪ মার্চ, ২০১৪
  • ৫৬৬ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ লাখাই উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী মনোনীত করতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে বামৈ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ও ছাত্র যুব বিষয়ক সম্পাদক মোঃ শামছুদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তব্য রাখেন, লাখাই উপজেলা বিএনপির সহ-সভাপতি নূরুজ্জামান মোল্লা, সদস্য বরজু রহমান, সালেহ আহমেদ বকুল, হারুন মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মশিউর রহমান, যুবদলের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান। এতে উপস্থিত ছিলেন বশির আলম চৌধুরী, সুমন চৌধুরী, আশিক মেম্বার, ওয়াহিদ মিয়া, মাওঃ এমদাদুল হক ইসলাম, আলমগীর, কামাল মেম্বার, ফয়সল তালুকদার প্রমূখ। সভায় সকলের সর্বসম্মতিক্রমে স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য তাজুল ইসলাম মোল্লাকে লাখাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষণা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com